মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটি) নাটোর ডিলারের পরিচালক এক বিক্রয় প্রতিনিধিকে মারপিট করে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
আহত প্রতিনিধি আলী হোসেন (৩২) পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের সাবের আলীর ছেলে।তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডে
১৯ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নাটোর সদরের সুমন ট্রেডিং কর্পোরেশন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটি) এর ডিলারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম,আলী হোসেনকে মেরে আহত করেছেন বলে জানা গেছে।
আলী হোসেন বলেন,তিনি সুমন ট্রেডিং কর্পোরেশন ও ব্রিটিশ আমেরিকান টোবাকোর অধিনে দীর্ঘ ১৩ বছর ধরে বিক্রয় প্রতিনিধি হিসেবে তিনি কাজ করে আসছেন।প্রতিদিনের ন্যায় গত ৫ মে শনিবার আনুমানিক দুপুর ২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী এলাকায় তার নিজ রুটে তিনি কাজ করছিলেন।এ সময়ে তার নিকট পণ্য বিক্রয়ের আদায়কৃত ৩ লক্ষ ৮৩ হাজার ৭৫৪ টাকাও ছিলো।
তিনি বলেন,একটি সাদা মাইক্রোবাসে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি এসে তার নিকট টাকা খুচরা করার নাম করে কৌশলে ১ লক্ষ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।এ সময় তিনি চিৎকার শুরু করলে সেখানকার দোকানদার উৎপল ও পরিমলসহ অন্যান্যরা ছুটে আসেন।কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা চলে যায়।
এ নিয়ে পুঠিয়া থানায় অভিযোগ করতে গেলে ওসি থানায় নাই বলে কর্তব্যরত অফিসার অভিযোগ নেননি বলে জানান আলী হোসেন।ঘটনা সম্পর্কে আলী হোসেন তার ডিলারকে তাৎক্ষণিক জানান।
আলী হোসেন বলেন,খবর পেয়ে ডিলারের প্রতিনিধিগণ সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই-বাছাই করেন।পরে তাকে ডিলারের নিকট নিয়ে তা যান তারা।সেখানে ডিলারের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে জি আই পাইপ দিয়ে অমানুষিক নির্যাতন চালায় মাসুদ নামে এক ব্যক্তি।এর পূর্বেও আমিনুল ইসলাম নামের একজন বিক্রয় প্রতিনিধিকে ব্যাংকের ভেতরে অত্র প্রতিষ্ঠানের এমডি থাপ্পড় মেরেছিলেন বলে অভিযোগ জানান আলী হোসেন।
এ বিষয়ে সুমন ট্রেডিং কর্পোরেশন ও ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিলারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ সকল বিষয় সত্য নয়।কেউ আলী হোসেনকে নির্যাতন করেনি।আলী হোসেন অকারেন্স করেছে।তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে ফোন কেটে দেন আবুদস সালাম।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মামলা হয়নি।সুস্থ হয়ে মামলা করবেন বলে উল্লেখ করে তিনি।সেইসাথে নির্যানতকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন আলী হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments