স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা। ২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অজিদের হারানোর স্বাদ পেল বাংলাদেশ।
মঙ্গলবার ৯ জুন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস। ৭০ বলে সাজানো ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। এছাড়া তানজিদ হাসান ৪৯, নাজমুল হোসেন শান্ত ৩৮ ও তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩৮ রানে ৩ উইকেট।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নাহিদ রানার বোলিং তোপে ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর মাঠে খেলা গড়ানো সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পায় বাংলাদেশ। নাহিদ রানা ১০ ওভারে ৪১ রানে নেন ৪ উইকেট। ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫২ রান করেন।
এর আগে ওয়ানডেতে ২২ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল ২০০৫ সালে। এরপর ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের উত্থানের সময়ে অন্যান্য টেস্ট খেলুড়ে দেশকে হারালেও অস্ট্রেলিয়া ছিল অধরা। অবশেষে মিরপুরে সেই অপেক্ষার অবসান ঘটাল টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুন, মিরপুরেই। তৃতীয় ও শেষ ওয়ানডে ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments