স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ঢাকা পর্বের খেলা আজ শুরু হয়েছে। সিলেট পর্ব শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকেই ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
তবে খেলোয়াড়দের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণার কারণে গতকাল নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি। বর্জনের অংশ হিসেবে কোনো দলই মাঠে নামেনি, ফলে ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।
পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে খেলোয়াড়রা গতরাতে বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা পর্বের খেলা শুরু হয়।
বিপিএলের ঢাকা পর্ব ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments