শ্যামল বিশ্বাস আশাশুনি সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বন্ধকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আরশাদ মোড়লের ছেলে যুবলীগ নেতা নুরুল ইসলাম মোড়ল (৪৭) কে চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথার উপরে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাঠি নিজ বাড়ি থেকে চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে মোটরসাইকেলে করে বন্ধকাঠি কুখ্যাত ডাকাত হাত কাটা মঈনুদ্দিন ওরফে ময়নার বাড়ির সামনে গেলেই মোটরসাইকেল থামিয়ে সন্ত্রাসীরা হঠাৎ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি করে হত্যার উদ্দেশ্যে মাথার উপরে কুপিয়ে জখম করে।
এসময় নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে।সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত সন্ত্রাসীরা হলো একই গ্রামের ইউসুফ মোড়লের ছেলে ওলি মোড়ল,খালেক মোড়লের ছেলে রাইসুল মোড়ল,দুধর্ষ ডাকাত মইনুদ্দিন ওরফে ময়না'র ছেলে মনিরুল ইসলাম খোকন,রুহুল আমিন মোড়লের ছেলে রহমান মোড়লসহ অজ্ঞাতনামা আরও কয়েক জন।
এবিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments