বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডাকাতি মামলায় নিরীহ ও সাধারণ মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগীদের পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন হাকিমুদ্দিনের ছেলে মান্নান মিয়া ও ওয়াজেদ আলীর ছেলে সুজন মিয়া।
তারা বলেন, গত ১৮ অক্টোবর রাতে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী বটতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলীর বাড়িতে ৭-৮ জন মুখোশধারী ডাকাত হামলা চালায় এবং লুটপাট করে।
পরে ১৯ অক্টোবর এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলাম রকিকে পুলিশ আটক করে। পরদিন আটক করা হয় মতলেব মিয়াকে। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক মাস আগে স্থানীয় হাসেম মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রভাবে ও মামলার বাদীর ইঙ্গিতে রকি ও মতলেবকে ষড়যন্ত্রমূলকভাবে ডাকাতির মামলায় ফাঁসানো হয়েছে।
তারা বলেন, “আমরা নিরীহ মানুষ, অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখন গ্রামের সাধারণ মানুষও গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছে।”
সংবাদ সম্মেলনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নিরপরাধদের মুক্তি দেওয়ার দাবি জানান।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে জামালপুর জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
সব মন্তব্য
No Comments