জাবি প্রতিনিধি : শিক্ষক হয়ে ছাত্রদের উপর পুলিশ এবং ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহন করার কারনে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উক্ত বিভাগের অধ্যাপক আলমগীর কবিরকে বয়কট করেছে। পাশাপাশি তার কোনো ক্লাস বিভাগের শিক্ষার্থীরা করবেনা মর্মে সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষ থেকে বিভাগের স্নাতক প্রথম বর্ষ পর্যন্ত (৪৮ থেকে ৫২ ব্যাচ) শিক্ষার্থীরা এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের উপর পুলিশের করা জঘন্যতম বর্বর ও ন্যাক্কারজনক হামলার জন্য সবচেয়ে বেশী দায়ী উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও প্রক্টর অধ্যাপক আলমগীর কবির। প্রক্টরের উপস্থিতেই শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। যার ফলে বহুসংখ্যক ছাত্র-ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সেখানে আরো বলা হয়, প্রক্টর আলমগীর কবিরকে বারবার অনুরোধ করার পরও তিনি এই হামলার হাত থেকে ছাত্র-ছাত্রীদের বাঁচাতে অস্বীকৃতি জানান। প্রক্টরের নিজ বিভাগের শিক্ষার্থীদের অনুরোধেও তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেন নি। যা অত্যান্ত দুঃখজনক।
শিক্ষার্থীরা জানান, তার এই অশিক্ষকসূলভ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আমরা তাকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করলাম। পাশাপাশি তার কোনো ক্লাস আমরা করবো না।
উল্লেখ্য, গত বুধবার শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। কথা বলে, সংঘাত এরিয়ে যাওয়ার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর আলমগীর কবিরকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করতে অনুরোধ জানালে তিনি বলেন, পুলিশ যা করার করুক, আমি বের হবো না।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments