মোংলা থেকে মোঃ নূর আলমঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ০৯ মার্চ রবিবার সকালে বাদাবন সংঘ’র আয়োজনে আলোাচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাখালি ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সভাপতি মোঃ নাজির উদ্দিন শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী গীতা প্রামান্য, লিকু রায়, মানছুরা বেগম, পুষ্প রায়, মনীষা মজুমদার, বাদাবন সংঘ’র হোসনে আরা, মেহেদী হাসান, কামরুন নাহার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা আছিয়া’র ধর্ষকসহ দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল ধর্ষনকান্ডের ধর্ষক, ইভটিজার এবং নারী নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। আলোচনা সভার আগে একটি বর্ণ্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সবশেষে নারী অধিকার বিষয়ক নাটিকা মঞ্চস্থ হয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments