আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে চালানটি জব্দ করে। জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খ ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার প ...
সব মন্তব্য
No Comments