ডেস্ক রিপোর্ট: ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু শূন্য, আর সন্দেহজনক হামে মারা গেছেন ৭ জন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৮০৭ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮০ জন। এই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫,৯০২ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯১,৭৮৯ জন এবং মোট নিশ্চিত হাম রোগী ১০,৯৪৯ জন।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। নিশ্চিত হামে মোট মৃত্যু ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সন্দেহজনক হামে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৭১,৯৭০ জন রোগী।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে (Measles) ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর সকাল ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে। সেখানে চ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো।২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোব ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। শুক্রবার (২৩ অক্টোবর) স্ ...
সব মন্তব্য
No Comments