রাহাদ সুমন, বরিশাল: মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজে পার্সেন্টিজ না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মামুন দর্জি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনের ছাদ ঢালাইয়ের জন্য প্রায় এক মাস আগে রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু এখনো ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়নি। ফলে রড বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে ছাদ ঢালাইয়ের অনুমতি দিলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস ভবনটি পরিদর্শন না করে কাজ বন্ধ রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে, নেয়ামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে কাজটি সাব-ঠিকাদার হিসেবে পরিচালনা করছেন মো. রিফাত বেপারী।
কাজের সাব-ঠিকাদার রিফাত বেপারীর অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে পিআইও অফিসে পাঠিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস কাজের বিল ছাড় করতে ৬% টাকা দাবি করছেন। সর্বশেষ আমার জন্য ৪% বলে দিয়েছেন। এই টাকা আগে না দিলে তিনি ফাইল ঢাকায় পাঠাবেন না। ফলে বিল না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ করা সম্ভব হচ্ছেনা।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্রর ব্যবহৃত (০১৭০০-৭১৭০৬৫) মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments