ডেস্ক রিপোর্ট: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসিকে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট দক্ষভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং এক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণের পরামর্শ দেন।
এছাড়া বাজেট বরাদ্দ অনুযায়ী বার্ষিক কর্মপরিকল্পনা, ক্রয়, প্রশিক্ষণ ও গবেষণা পরিকল্পনা প্রণয়নে নির্দেশনা প্রদান করেন। ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলে তিনি জানান।
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বিষয়ে রবিবার (১৪ই জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. জাকির হোসেন, সচিব ড. ফেরদৌস জামান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।
প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষায় সংকট রয়েছে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এসব সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণাগার, মানব সম্পদ এবং বাজেটে অর্থের সংস্থান রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া আহ্বান জানান তিনি।
প্রফেসর জাকির হোসেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসিকে অর্থ ব্যয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, যেকোন প্রতিষ্ঠানের স্বচ্ছতা আর্থিক ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বাজেট বাস্তবায়নে উত্তম চর্চা অনুসরণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আব্দুল আলীমের সঞ্চালনায় কর্মশালায় ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়নের বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments