আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এ সময় তিনি বলেছেন, এটি সংবিধানের অনুচ্ছেদ ৫ এর বিরোধী। এরপরপরই ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
দেশটির পার্লামেন্টের ৫নং অনুচ্ছেদ বলছে, দেশের প্রতি আনুগত্য প্রদর্শন প্রত্যেক নাগরিকের জন্য অলঙ্ঘনীয়। নিয়ম অনুযায়ী আগামী ৯০দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইমরান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তবে মন্ত্রীসভা বিলুপ্ত হবে।
অনাস্থা প্রস্তাব নাকচ হওয়ায় পর টেলিভিশন বক্তৃতায় ইমরান খান বলেন, দেশবাসী বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের চেষ্টা নাকচ করেছে। গণতন্ত্রে বিশ্বাসীদের এবার জনগণের কাছে যেতে হবে এবং এরপর নির্বাচন হওয়া উচিত, যেনো জনগণ সিদ্ধান্ত নিতে পারে তারা কাকে ক্ষমতায় চায়।
তিনি বলেন, জাতির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করা হচ্ছে। তবে পাকিস্তানের পরিস্থিতি আল্লাহ দেখছেন, তাই জনগণের চিন্তার কোনো কারণ নেই।’
এর আগে অনাস্থা ভোটে জয়ী হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে রোববার সাড়ে ১১টার অধিবেশনে অংশ নেন বিরোধী আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা এবং ভুল পররাষ্ট্রনীতি। অনাস্থা ভোটে ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭২ ভোট প্রয়োজন ছিলো।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments