ডেস্ক রিপোর্ট: পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায় অনেকের। ফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় চার্জও দ্রুত শেষ হয়ে যায়। ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে। ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানার পদ্ধতি দেখে নেওয়া যাক—
ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানতে প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে ব্যাটারি নির্বাচন করলেই সর্বশেষ চার্জ দেওয়ার পর কোন ধরনের অ্যাপ কত শতাংশ ব্যাটারি খরচ করেছে, তা দেখা যাবে। এবার ভিউ ডিটেইলস অপশনে প্রবেশ করলে প্রতিটি অ্যাপের ব্যাটারি খরচের তথ্য আলাদাভাবে জানা যাবে। তালিকায় অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাপের নাম থাকলে সেটি মুছে ফেললে ব্যাটারির চার্জ আগের তুলনায় বেশিক্ষণ থাকবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments