আন্তর্জাতিক ডেস্ক: নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের বিদ্রোহের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন।বিবিসি জানিয়েছে, পদত্যাগের পর তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দেবেন।
বৃহস্পতিবার সকালে ২ ঘন্টায় তার মন্ত্রিসভা থেকে হেলেন হোয়াটেলি, ডামিয়ান হিন্ডস, জর্জ ফ্রিম্যান, গাই অপারম্যান, ক্রিস ফিলিপ এবং জেমস কার্টিজ পদত্যাগ করেছেন। ৪৮ ঘন্টায় বরিস জনসনের মন্ত্রিসভার ৫০ জন পদত্যাগ করেছেন।
বিবিসি জানিয়েছে, দলের প্রধান হিসেবে তিনি পদত্যাগ করলেও আগামী শরৎকাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। তারপরই তিনি পদত্যাগ করবেন। দলের প্রধান হিসেবে পদত্যাগের পরই নতুন নেতা নির্বাচিত হবেন। নেতা নির্বাচন করবেন কনসার্ভেটিভ পার্টির এক লাখ সদস্য। তিনি রাণীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর তিনি দল নেতাকে ডাকবেন। তারাই নতুন সরকার গঠন করবেন।
জানাগেছে, জনসন তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানাতে কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে কথা বলেছেন। সূত্রটি বলেছে, গ্রাহাম ব্র্যাডির সঙ্গে দেড় ঘন্টা কথা বলেছেন প্রধানমন্ত্রী। অক্টোবরে সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচনে পদত্যাগ করতে সম্মত হয়েছেন তিনি। সম্মেলনে নির্বাচিত নতুন নেতাই প্রধানমন্ত্রী পদে জনসনের স্থলাভিষিক্ত হবেন।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments