স্টাফ রিপোর্টার: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে আজ ঢাকা জেলার সাভার থানাধীন আমিনবাজার ও বালুরঘাট এলাকায় বায়ুদূষণকারী অবৈধ বালু বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পরিচালিত ১১টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে আনাবিয়া ট্রেডার্স, কনফিডেন্ট ট্রেডার্স, নিউ ভাই ভাই এন্টারপ্রাইজ, শাহাদাত এন্টারপ্রাইজ, ফাহিম এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ, মেসার্স হাজী এন্টারপ্রাইজ, শ্যামল এন্টারপ্রাইজ, মা ফাতেমা এন্টারপ্রাইজ এবং ব্রাদার্স এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানগুলো আমিনবাজার, বালুরঘাট, সাভার, ঢাকায় অবস্থিত।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও র্যাব-০৪ এর একটি দল প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
বায়ুদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
#
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments