ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন আজ এক বিবৃতিতে আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিঃ এর গুলিবিদ্ধ শ্রমিক চম্পা খাতুনের মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে মালিক ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃবৃন্দ হত্যা-গুলিবর্ষন-নির্যাতন-দমননীতি বন্ধ, বকেয়া বেতন পরিশোধ করে এবং ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও দরকষাকষির অধিকার খর্ব করে গণতান্ত্রিক পরিবেশ ভন্ডুল ও চরমভাবে বঞ্চিত করে শোষণ-নির্যাতন চালিয়ে যাওয়া হচ্ছে। অনেকগুলো কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে। আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা না নিয়ে উপরন্তু শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন এমনকি গুলিবর্ষণ করে ‘শিল্প সম্পর্ক’ বিনষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিঃ কারখানায় শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানা বেআইনীভাবে বন্ধ করে রাখা হয়েছে। সরকারি বিভিন্ন পর্যায় থেকে দফায় দফায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি। গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং চার জন শ্রমিক গুলিবিদ্ধ হয়। আজ গুলিবিদ্ধ নারী শ্রমিক চম্পা খাতুন মৃত্যুবরণ করেছেন।
নেতৃবৃন্দ শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বকেয়া বেতন পরিশোধ ও ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানান।
নেতৃবৃন্দ শ্রমিক হত্যার বিচার, হতাহতদের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরন প্রদানের জন্য জোর দাবি জানান।
আগামীকাল বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ
আশুলিয়ার শ্রমিক হত্যার প্রতিাবাদে আগামীকাল বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments