ডেস্ক রিপোর্ট: দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক হলে, তাতে যদি দুজনেরই সম্মতি থাকে তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না। শুক্রবার যুগান্তকারী রায় দিয়েছে কেরালা হাইকোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় তখনই সেটাকে ধর্ষণ বলা যাবে, যদি সেই যৌন সম্পর্কে প্রতারণা বা মিথ্যাচার থাকে। অর্থাৎ দুজন প্রাপ্তবয়স্ক সহবাস করলে তাকে ধর্ষণ বলা যাবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস
এদিন বিচারপতি বেচু কুরিয়ান থমাসের বেঞ্চ এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে আইনজীবী নভনীত এন নাথকে জামিন মঞ্জুর করার পর। তাকে গত মাসে গ্রেফতার করা এক নারী আইনজীবীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় সহবাস করার অভিযোগ ওঠে আইনজীবীর বিরুদ্ধে। কিন্তু পরে অন্য নারীকে বিয়ে করেন তিনি।
সরকারি কৌঁসুলির অভিযোগ, প্রেমিকের বিয়ের খবর জানতে পেরে নারী আইনজীবী আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে অভিযুক্ত আইনজীবী কেরালা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী। তাকে ৩৭৬ (২)(হ), ৩১৩ ধারায় গ্রেফতার করা হয় গত ২৩ জুন।
আদালত বলেছে, “যদিও দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক হলেই বিয়ে করতে হবে এমন নয়, কিন্তু তা হলেও তাকে ধর্ষণ বলা যাবে না। যেখানে এর কোনও প্রমাণ নেই অভিযুক্ত সম্মতি ছাড়াই যৌন সম্পর্ক করেছে। যদি বিয়েতে কেউ রাজি না হয় বা সম্পর্কের পরিণতি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটাকে ধর্ষণ বলা চলে না। তাতে দুজনে শারীরিক সম্পর্কে গেলেও বলা যাবে না।”
আদালতের স্পষ্ট নির্দেশ, “একজন পুরুষ ও নারীর মধ্যে যৌন সম্পর্কে তখনই ধর্ষণ বলা যাবে যখন নারীর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে বা বলপূর্বক হয়েছে।” অভিযুক্ত আইনজীবীকে জামিন দিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments