আন্তর্জাতিক ডেস্ক: আওয়ামীলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ এবং সবঅঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞপন জারি করেছে সরকার।
এ প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বি্রফিংয়ে উঠে এসেছে। এক প্রশ্নের জাবাবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না।
একই সঙ্গে বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াক যুক্রাষ্ট্র সমর্থন করে।
মঙ্গলবার ( ১৩ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস 'টমি; পিগট একথা জানান।
পিগট বলেন, আমরা জানি যে, আন্তর্বতীকালীন সরকার আওয়ামীলীগকে সবধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিষিদ্ধ করেছে, যতক্ষন না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যূনালের রায় আসে। আমরা বাংলাদেশের কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা নব দেশের-তার মধ্যে বাংলাদেশও রয়েছে।-প্রতি আহবান জানাই -মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন কারার স্বাধীনতা যেন সবার জন্য রক্ষা করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments