স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা জারি করা হয়। মাঠ পর্যায়ের সব ইউনিটকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে এমন তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে।
বার্তায় বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের যানবাহন পার্কিং, চলাচল ও টহলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাপদ স্থানে যানবাহন রাখা, সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর ওপর নজরদারি বাড়ানো এবং দায়িত্ব পালনকালে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং যেকোনো সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ ধরনের সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে বিচ্ছিন্ন ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষাপটে পুলিশ সদর দফতর থেকে আগেও একাধিকবার সতর্কতা জারি করা হয়েছিল।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments