বোরহান উদ্দীন, জাবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী (২২) আজ রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ০২ সেপ্টেম্বর তিনশো ফিট নামক এলাকায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। তিনি বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের খবরটি জানানো হয়েছে। আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’
ফাবিহার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে ফাবিহা তাঁর স্কুলপড়ুয়া ছোট বোনকে (১৫) নিয়ে নিজ বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান। সেখানে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments