স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের সফরে তিনি ঢাকায় পৌঁছান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এটি বিশেষ দূত হিসেবে তার প্রথম বাংলাদেশ সফর। এই সফরে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি, ভূ-রাজনৈতিক অবস্থান এবং আঞ্চলিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন। বাংলাদেশের বদলে যাওয়া ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল উদ্দেশ্য।
সফরকালে বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সবসময়ই ভালো এবং বর্তমান সরকারের অধীনে এই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। আলোচনায় বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে।
উল্লেখ্য, সার্জিও গর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং সরাসরি হোয়াইট হাউসে রিপোর্ট করেন। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পারসোনেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments