আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্ত ৩১ নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৬৮ জন । ত্রাণকর্মীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএ এতথ্য দিয়েছেন।
জানাগেছে, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমরাখাইন রাজ্যে একটি সামরিক হাসপাতালে বিমান হামলা সংঘটিত হয়। হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তুৃতে পরিণত হয় এবং প্রচুর রোগী ও স্বাস্থ্যকর্মী সেখানে ছিলেন।
ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেছে, পরিস্থিতি 'ভয়াবহ' এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতের মধ্যে অনেকে অবস্থা গুরুতর রয়েছে। কমপক্ষে ২০টির বেশী মরদেহ হাসপাতালের বাইরে রাখা হয়েছে।
সামরিক জান্তা সরকারের তরফ থেকে এখনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।
২০২১ সালে অভ্যূত্থানের পর থেকে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সমারিক সরকার হামলা অব্যাহত রেখেছে।
আগামী ২৮ ডিসেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামরিক সরকারে এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments