নাটোর প্রতিনিধি: নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ রাউন্ড শট গানের তাজা বারুদ, তিনটি চাকু, ৪টি স্কোপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। পরে সাবেক কাউন্সিলরের ভাই সুমন থানায় এসে আত্মসমর্পণ করেন।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোরের শহরের নিচাবাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই কাউন্সিলরের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য আনা দুজন ব্যক্তি হলেন- সাবেক কাউন্সিলর মো. আরিফুল রহমান মাসুমের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ এবং খন্দকার শামস জেসমিন কেয়া।
পুলিশ জানায়, নাটোরে বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আজ ভোরে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় ওই বাড়ি থেকে ২৫ রাউন্ড শট গানের তাজা বারুদ, তিনটি চাইনিজ টিপ চাকু, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাটসহ একটি গুলতি অস্ত্র উদ্ধার করে। এসময় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে সুমন থানায় এসে আত্মসমর্পণ করলে দুজনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানা নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং সুমন থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments