আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর শেহবাজ শরিফ। সোমবার ১১ এপ্রিল বিকেলে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসা প্রধানমন্ত্রী নির্বাচনে তার পক্ষে ১৭৪টি ভোট পড়ে।
নিজের দলের পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শেহবাজ।
দেশটির জাতীয় পরিষদের বৃহত্তম দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর আইনপ্রণেতারা সহ-সভাপতি ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে অধিবেশন বর্জন করে। ফলে শাহবাজের আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলো না।
এদিন ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো পার্লামেন্টে উপস্থিত হন ইমরান খান। এ সময় তার পিটিআই দলীয় সদস্যরা পার্লামেন্টের ভেতরেই স্লোগান দেয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শেহবাজের জন্ম লাহোরে। ১৯৯৭ সালে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ ও ২০০০ সালে সৌদি আরবে নির্বাসিত হন তিনি। ২০০৭ সালে দেশে ফেরত আসার পর ২০০৮ সালে পুনরায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তৃতীয় মেয়াদেও নির্বাচিত হন। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি জাতীয় পরিষদের সদস্য হন। নওয়াজ দেশ ছাড়ার পর পিএমএল এর তিনি সভাপতি হন।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments