ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে চাউলের পোকা দমন ট্যাবলেট খেয়ে স্বপ্না আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্বপ্নার মানসিক সমস্যা ছিল বলে তার বাবা জানিয়েছেন। রোববার রাতে স্বপ্নার মা তাকে বমি করতে দেখে লালমোহন হাসপাতালে নিয়ে আসেন। এসময় তাকে দেখে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। তবে থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments