আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু জব্দ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে অপর একটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) উদ্ধার করা হয়।
৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর এসব অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত ভারতীয় কসমেটিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি গরুর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা চোরাই মালামাল ও গরু নিয়ম অনুযায়ী সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমসের মাধ্যমে এসব মালামাল নিলামে বিক্রি করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খ ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার প ...
সব মন্তব্য
No Comments