জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক জনাব মো. ইউসুফ হারুন।
মঙ্গলবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা বলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুনকে ০৮ জুলাই তারিখ পূর্বাহ্ন হতে উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরো বলা হয়, দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
নব মনোনীত সভাপতি মো. ইউসুফ হারুন অনুভূতি ব্যক্ত করে বলে, ‘কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্বে যোগ্য মনে করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভাগের সর্বোচ্চ কল্যাণে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবো। এতে আমার বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করি।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments