জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা কর্মসূচির আওতায় ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। রবিবার (২৭আগষ্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ১৫জন রোগী ও তার পরিবারের হাতে চিকিৎসা সেবার্থে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হোসেন, ফিল্ড সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ সহ সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২য় ও ৩য় পর্যায়ে উপজেলায় ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০হাজার টাকা করে সাড়ে ৭লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ বলেন-উপকারভোগী রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রাপ্ত হয়ে মানবতার প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments