রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-বানারীপাড়া সড়কের শিমুলতলা নামক স্থানে নিষিদ্ধ টমটম গাড়ি চাপায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রীবাহী বাসে এসে শিমুলতলা নামক স্থানে নেমে রাস্তা পারাপারের সময় টমটম গাড়ির চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বুধবার সকাল ১০টায় খলিশাকোটা হাই স্কুল মাঠে জানাজা শেষে মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার সলিয়াবাকপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন রতন খানের স্ত্রী ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের চাচাতো ভাইয়ের শাশুড়ি। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments