ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত মডার্নার টিকায় নির্দিষ্ট বয়সের মানুষের জন্য হার্ট ইনফ্লেমেশন বা হৃদপিন্ডের প্রদাহের ঝুঁকি বেশি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ফাইজারসহ করোনা প্রতিরোধী অন্য টিকায় এ ঝুঁকি থাকলেও, মডার্নায় তা বেশি বলে দাবি মার্কিন এ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৬ থেকে ১৭ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য মডার্না টিকার অনুমোদনের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৪ জুন) মিলিত হন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টারা। তাদের বৈঠকের পরপরই মডার্নার টিকায় হৃদরোগের ঝুঁকির বিষয়টি সামনে আনে সিডিসি।
ভ্যাকসিন সেফটি ডেটালিংক (ভিএসডি) সিস্টেমের তথ্যের ওপর ভিত্তি করে সিডিসি বলছে, ১৮ থেকে ৩৯ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে মডার্নার প্রতি ১০ লাখ ডোজে (দ্বিতীয় ডোজ) হৃদপিণ্ডের প্রদাহের ঘটনা ঘটেছে গড়ে ৯৭ দশমিক ৩টি। যেখানে ফাইজারের টিকার ক্ষেত্রে এ হার ৮১ দশমিক ৭।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য দেয়নি সিডিসি।
এদিকে, বিক্রিতে শীর্ষে থাকা করোনার টিকাসহ বিভিন্ন ধরনের প্রায় দুই ডজন ওষুধ সম্প্রতি দরিদ্র দেশগুলোর কাছে বিনালাভে বিক্রি করার ঘোষণা দিয়েছে ফাইজার।
বিশ্বের ৫০টি নিম্ন-আয়ের দেশের স্বাস্থ্য সমতা উন্নত করতে চায় ফাইজার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এমন তথ্যই জানিয়েছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি। এসব দেশের বেশির ভাগই আফ্রিকার। এছাড়া তালিকায় হাইতি, সিরিয়া, কম্বোডিয়া ও উত্তর কোরিয়াও রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে এসব পণ্য সহজলভ্য। কিন্তু দরিদ্র দেশগুলোতে প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। ২৩টি ওষুধ ও টিকাসহ পণ্যগুলো বিভিন্ন সংক্রামক রোগ, ক্যানসার, বিরল ও প্রদাহজনিতে রোগের চিকিৎসায় কাজে লাগানো হয়।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments