সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের একটি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এক দোকানি অগ্নিদগ্ধ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার উপজেলার গোবরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম গোবরা বাজারের মুদি ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে দোকান থেকে মালামাল বের করার সময় এক মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
সব মন্তব্য
No Comments