নেত্রকোনা প্রতিনিধি: সিলেট আইন মহাবিদ্যালয় (সিলেট ল’ কলেজ) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মো. ইমন উদ্দিন।
২০ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৪৬ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান ইমন।
এমন সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ।
ইমন উদ্দিন ছোটবেলা থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে। পিতা মো. মুসলিম উদ্দিনও ছিলেন বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বড় ভাই মো. সিরাজুল ইসলাম (বাচ্চু) বর্তমানে পোগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাভোগও করেছেন। অপর ভাই মো. রায়হান ইসলাম শিক্ষানবিশ আইনজীবী, যিনি সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়।
চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ইমন উদ্দিন। দায়িত্ব পেয়ে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments