বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর এলাকায় ভুয়া সমন্বয়ক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন আব্দুল জব্বার নামে এক যুবক। তিনি মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।
রবিবার (০৬ জুলাই ) দুপুরে আসাদনগরের একটি নির্মাণাধীন ভবনে গিয়ে নিজেকে ‘উপজেলা সমন্বয়ক' পরিচয় দিয়ে ভবনের মালিকের কাছ থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল জব্বার। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ঘটনার পরপরই গণধোলাইয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ে ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। উপজেলা প্রশাসন, থানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভোক্তভোগীদের অভিযোগ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সবসময় জাব্বারের নেতৃত্বে একটি গ্যাং অবস্থান করে যারা রোগী এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে গেলে চাঁদা দাবি করে।
সম্প্রতি জাব্বারের চাঁদাবাজি, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও লেখালেখি করলে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর অতর্কিত হামলা চালায় জাব্বার ও তার সাঙ্গপাঙ্গরা।
স্থানীয়রা আরও জানান, জব্বার সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ভাঙিয়ে মনোহরদীতে একটি ভয়ভীতির পরিবেশ তৈরি করেছেন এবং চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments