স্টাফ রিপোর্টার:ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেই সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান দখলের পাশাপাশি শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে এল ত্রি।
বৃহস্পতিবার গুয়াদালাজারার এস্তাদিও আক্রনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পরপরই ৪৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ সতীর্থের সঙ্গে সংঘর্ষে বলের নিয়ন্ত্রণ হারালে ফাঁকা জালে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন লুইস রোমো। গোলের পরপরই গ্যালারিতে ‘সিয়েলিতো লিন্দো’ গানে মেতে ওঠেন হাজারো মেক্সিকান সমর্থক।
ম্যাচের শেষ দিকে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার একাধিক সুযোগ তৈরি করলেও গোলরক্ষক রাউল রাঞ্জেলের দুর্দান্ত জোড়া সেভে লিড ধরে রাখে মেক্সিকো। ৮৭ মিনিটে চো গিউ-সাংয়ের পরপর দুটি প্রচেষ্টা রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে উঠে গেল মেক্সিকো। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১-১ গোলে ড্র করায় দু’দলের পয়েন্ট ১ করে। ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করল হাভিয়ের আগুইরের দল।
২০২৬ বিশ্বকাপে কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আয়োজক মেক্সিকোর সামনে এখন গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অপরাজিত থাকার চ্যালেঞ্জ। ২৪ জুন অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। ঘরের মাঠে সমর্থকদের সামনে নকআউট পর্বে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত মেক্সিকান শিবির।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments