বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ জন শিক্ষার্থী ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ জন শিক্ষার্থী ‘অধ্যাপক শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৬ অক্টোবর ২০২৩ সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ কয়েকজন দাতা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে।
একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন মোসা. রাইদা, মো. শামীম হোসেন, জান্নাতুল ফেরদৌস রিপা, সাগর দাস, রুবাইয়া শামস্ তোহফা, অনিক আগরওয়াল, নিলয় তালুকদার দিব্বো এবং আশরাফুল ইসলাম।
‘অধ্যাপক মো. শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. আরিফুল ইসলাম, প্রান্ত সরকার, মো. মামুন সর্দার, মো. সাফিউল আরফিন শাহানশাহ, মো. শাহরিয়ার নাজিম সীমান্ত, মো. সাইফুল ইসলাম সুজন, মো. মোকাররম হোসেন এবং ইসমাইল হোসেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments