গোবিপ্রবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ।
এসময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর নাম পাল্টে শহীদ হাদি চত্বর নাম রাখে তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী ৫ শিক্ষকের আপসারনের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নামফলক টানিয়ে দেয় শিক্ষার্থীরা। এখন থেকে জয়বাংলা চত্বরের নাম শহীদ হাদি চত্বর নামে ডাকা হবে বলে তারা ঘোষনা দেন। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দোয়া ও মোনাজাত করেন।
এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া, প্রতিটি অফিস থেকে শেখ মুজিবের ছবি অপসারণ এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৫ শিক্ষকের অপসারেনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলেও জানান তারা।
ওই ৫ শিক্ষক হলেন, জয়নব বিনতে হোসেন, ইমদাদুল হক শরীফ, সোলাইমান হোসেন মিন্টু, হাবিবুর রহমান ও জাকিয়া সুলতানা মুক্তা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি খুন, গুম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করে যাচ্ছিলেন। ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগীতায় গুলি করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা রাতে বিক্ষোভ মিছিল করেছিলাম। আজ জুম্মাবাদ মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। এরপর আমরা বিক্ষোভ মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জয়বাংলা চত্বরের নাম পরবির্তন করে শহীদ হাদি চত্বর নামকরন করেছি। এখন থেকে এটি শহীদ হাদি চত্বর নামে হবে।
এর আগে গতকাল রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশিত হলে রাত সাড়ে ১১টার দিকে বিশাল দীর্ঘ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments