রাহাদ সুমন , বিশেষ প্রতিনিধি: বরিশালে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে হাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে শেবাচিম হাসপাতালেই মারা গেছে ২৯ জন।
শনিবার (২৩ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
মৃত শিশু হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে সাজ্জাদ। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৮ জন রোগী।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ২ হাজার ৪৯০ জন রোগী।
এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬ হাজার ৩৬২ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত থাকে। অনেক ক্ষেত্রে রোগীরা দেরিতে হাসপাতালে আসায় নিউমোনিয়া গুরুতর আকার ধারণ করে। ফলে শিশুদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। চিকিৎসকরাও কোনো ধরনের ঘাটতি রাখছেন না।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments