কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (৭এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মরহুমের বাড়ির পার্শ্বে ওই গার্ড অব অনার প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস রাষ্ট্রীয়ভাবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মজিবার রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযেদ্ধা গোলাম মোস্তফা, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, থানার এসআই নুর মোহাম্মদ, চন্দনপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আ’লীগ নেতা হারুন-অর-রশিদ, আশরাফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকবৃন্দ ও সূধি। সম্মান প্রদর্শনের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজটি পরিচালনা করেন-শিক্ষক আব্দুর গফুর মন্টু। উল্লেখ্য, উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবার রহমান (৭৯) বৃহস্পতিবার (৬এপ্রিল) বেলা ৫টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজেউন)।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments