শেরপুর
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া চৌরাস্তা সংলগ্ন রাবার ডেম সড়কে দুটি রিং কালভার্ট অপসারণ করে একটি সরু ইউ-ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এই নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিশাল এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি সরু ইউ-ড্রেন কোনোভাবেই যথেষ্ট নয়।
এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ওই এলাকায় পানি জমে যাচ্ছে। ফলে ভারী বর্ষণে সড়ক, কৃষিজমি ও আশপাশের বসতবাড়ি জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় মানুষের চলাচল ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
স্থানীয়রা বলছেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে ইউ-ড্রেন নির্মাণ করা হচ্ছে। এতে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করতে পারে।
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কেবল কাগজে-কলমে নয়, সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ইউ-ড্রেনের পরিবর্তে পর্যাপ্ত ধারণক্ষমতার একটি কালভার্ট নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, এটি শুধু একটি ড্রেন নির্মাণের বিষয় নয়; বরং হাজারো মানুষের চলাচল, কৃষিকাজ ও জীবন-জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়। তাই জনদুর্ভোগ বাড়ার আগেই প্রকল্পটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদা ...
সব মন্তব্য
No Comments