ইবি প্রতিনিধি : দীর্ঘ প্রায় ৩ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে অনলাইনে এবং আগামী সপ্তাহ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অফলাইনে একাডেমিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমানের কার্যালয়ে ডীন’স কমিটির মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়। ৮ টি ফ্যাকাল্টির ডীনবৃন্দের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বিষয়ে জানানো হয়।
মিটিংয়ে সর্বমোট ৪ টি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলো: ১। আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালু; ২। আগামী সপ্তাহ হতে অফলাইনে ক্লাস এবং পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় থেকে অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানানোর সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে; ৩। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পেন্ডিং রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা; ৪। সিনিয়র শিক্ষক হিসেবে ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কা তৈরি হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। ফলে তারই পরিপ্রেক্ষিতে ডিনস কমিটির মিটিং এ দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ৬ জুন থেকে ২৮ জুন গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি কাটিয়ে আসার পর থেকে ক্লাসে ফিরতে পারেনি শিক্ষার্থীরা। পরে ২৯ জুন থেকে ৫ আগস্ট শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে বন্ধ থাকে একাডেমিক কার্যক্রম। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করায় কবে ক্লাস-পরীক্ষা চালু হবে সে বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩ মাস পর সেই শঙ্কার অবসান ঘটতে যাচ্ছে আগামী মঙ্গলবার।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments