স্টাফ রিপোর্টার: চতুর্থ বারের মতো ঢাকায় এসেছে ফুটবল বিশ্বকাপের কাঙ্ক্ষিত ট্রফি। ফিফা ট্রফি ট্যুরের অংশ হিসেবে একদিনের সফরে বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশে পৌঁছায় ফিফার আসল বিশ্বকাপ ট্রফি।
সকাল ১০টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি এসে পৌঁছায়। এ সময় ফিফা ট্রফি ট্যুরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো দি সিলভা।
ফিফার উদ্যোগে আয়োজিত এই ট্রফি ট্যুরের মূল লক্ষ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপের ঐতিহ্য ও আবেগ পৌঁছে দেওয়া। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন দেশে প্রদর্শন করা হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি।
বাংলাদেশে ট্রফি আগমন উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে বিভিন্ন সময়ে ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় এলেও প্রতিবারই ফুটবলভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
ট্রফি প্রদর্শন ও সংশ্লিষ্ট আয়োজন শেষে একই দিন বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments