ডেস্ক রিপোর্ট: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি আবারও বাংলাদেশে আসছে। আজ বুধবার এক দিনের সফরে ঢাকায় পৌঁছাবে সোনালি এই ট্রফি। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে আগমন উপলক্ষে দেশের ফুটবলপ্রেমীরা ট্রফিটি কাছ থেকে দেখার পাশাপাশি ছবি তোলার সুযোগ পাবেন।
এ সফরে ফিফার প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। তিনি বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি ট্রফি প্রদর্শনী কার্যক্রম তদারকি করবেন।
এর আগে তিনবার বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি এসেছে। প্রতিবারই বিপুলসংখ্যক ফুটবলভক্ত ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পান। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় দর্শনার্থীদের জন্য ট্রফি প্রদর্শনের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে চলতি মাসের ৩ জানুয়ারি ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এই ট্রফি প্রদর্শন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এক দিনের জন্য বাংলাদেশে আসছে বহুল আকাঙ্ক্ষিত সোনালি ট্রফিটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্থানে সীমিত সময়ের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে দর্শনার্থীরা ছবি তোলার সুযোগ পাবেন। তবে প্রদর্শনীর সময়সূচি ও স্থান পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মানসূচক ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ দেশের ক্রীড়ামোদীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments