আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লী একটি হাসপাতে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আনন্দবাজার প্রকাশিত প্রতিবেদণে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বয়স জনিত নানা জটিলতায় ভূগছিলেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সসের ইমার্জেন্সিতে নেওয়া হয়। রাত ৯ টার ৫১ মিনিটে হাসপাতাল তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যূতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জি পার্থসারথি জাতীয় শোক পালনের জন্য দেশের সকল মুখ্যসচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে আগামী বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে 'জাতীয় শোক' চলবে।
চিঠিতে বলা হয় এসময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোন বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
কংগ্রসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, শনিবার (২৮ ডিসেম্বর) দিল্লীতে মনমোহেনের শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধান মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার তার মরদেহ মতিলাল নেহারু মার্গের বাসভবনে থাকবে।
মনমোহন সিং ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেথে গেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments