পারিবারিক বাধা পেয়ে পালিয়েছিল
ডেস্ক রিপোর্ট: নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শুক্রবার রাত ৩টা ৫ মিনিটে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত সোমবার ১ জুন বিকাল ৪টার দিকে মানহা হাসিব রাইসা ১৭, তার বান্ধবী দিপীকা ১৭ ও দিপীকার ছোট বোন দিয়া ১৩ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় মঙ্গলবার ২ জুন মানহার বাবা মোঃ হাসিবুর রহমান রনি পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১১১। একইদিন দিপীকার পরিবারের পক্ষ থেকেও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুটি নিখোঁজ জিডি হয়, নম্বর ১০৭ ও ১০৮।
পল্লবী থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নিরলস অনুসন্ধান চালিয়ে শুক্রবার রাত ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।
পুলিশ জানায়, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা বিজ্ঞান বিভাগ ও মানহা হাসিব রাইসা ব্যবসায় শিক্ষা বিভাগ একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করত। উভয় পরিবার বিষয়টি জানার পর তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দেয়।
এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার দুপুরে তার মাকে কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড়সহ ছোট বোন দিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। পরে মানহাকে নিয়ে সিএনজি যোগে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় ওঠে তারা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ, ২৬ জুন। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে প্রকাশ্য দিব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার, ২৫ জ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলন (২৮)-কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টায় সায়েদাবাদ বাস টার্ম ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে অতর্কিতভাবে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুসসালা ...
সব মন্তব্য
No Comments