স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার, ২৫ জুন বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার জুয়েলের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা-মতিঝিল বিভাগ জানায়, গ্রেফতারকৃত জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লঅ অফিস: কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হত্যার বিচারের দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ ...
কুমিল্লা অফিস: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments