চট্টগ্রাম অফিস: কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ৮ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বালেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের আলোকে গত ৭ মে ২০২৬ বৃহস্পতিবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্ট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর একসময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ...
স্টাফ রিপোর্টার: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রা ...
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্ ...
সব মন্তব্য
No Comments