সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মমসহ তার পরিবারকে এক মিথ্যা মামলায় খালাস দিয়েছেন জামালপুরের চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে জনাকীর্ণ আদালতে বাদী বিবাদী পক্ষের আইনজীবীর উপস্থিতিতে উক্ত মামলার সকল আসামীগণকে বেকসুর খালাসের আদেশ প্রদান করেন তিনি।
মামলার নথি সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রাম নিবাসী হায়েত আলী বাদী হয়ে ওই একই গ্রামে বসবাসকারী একমাত্র সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মমসহ তার বড় ভাই, ৩ বোন ও মাকে আসামী করে গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে সিআর ৩০৮(১)১৫ মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত মামলায় পুলিশ প্রতিবেদন আসার পর মামলাটি বদলী হয়ে বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিজেএম ২২৯/১৬ মোকদ্দমায় পরিনত হয়। মোকদ্দমাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত বাদী ও রাষ্ট্রপক্ষ আসামীদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় অদ্য ২৪ জুন মঙ্গলবার সকল আসামীদেরকে উক্ত মামলা হতে বেকসুর খালাস প্রদান করে রায় দেয়া হয়।
এ ব্যাপারে কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম'র অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'হায়েত আলী আমার গ্রামের প্রভাবশালী এক ব্যক্তিকে খুশি করতে আমাকেসহ আমার বড় ভাই, বোন ও মাকে আসামী করে একটি মিখ্যা, বানোয়াট মামলা দায়ের করে আমার ও আমার পরিবারের অপূরনীয় ক্ষতিসাধন করে নানাভাবে হয়রানি করেছে। উক্ত মিথ্যা মামলায় বাদী ও রাষ্ট্রপক্ষ আমার ও আমার ভাই-বোন ও মা'র বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত আমাদের বেকসুর খালাস প্রদান করেন। সেইসাথে তিনি ন্যায় বিচার পেয়ে বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'
কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম'র সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'ন্যায় বিচার পেয়ে আমরা খুশি। এক প্রশ্নের জবাবে তিনি বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'
অপরদিকে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম তরফদার বলেন, 'সংখ্যালঘু সাংবাদিক পরিবারের প্রতি বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ন্যায় বিচারই
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments