নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি।। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার জন্য ১ দফা দাবীও করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ ও মহাপরিচালক হিসেবে দক্ষ,যোগ্য,বিচক্ষণ নার্সিং অফিসার নিয়োগের দাবী জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আর্শেদা বেগম, সিনিয়র স্টাফ নার্স রঞ্জুআরা বেগম, শাহানাজ বেগম, কুলসুম বেগম, মিডওয়াইফ রিক্তা রাণী প্রমুখ। বক্তারা বলেন,চলতি মাসের ৮ তারিখে বর্তমান মহাপরিচালক মাকসুরা নূর স্যার নার্সদের নিয়ে কটুক্তি করেন। তার এরূপ কটুক্তির কারণে নার্সিং সমাজ ব্যাথিত এবং অসম্মানিত হয়েছে। তিনি নার্সদের অস্তিত্বে আঘাত হেনেছেন। নার্সদেরকে কটুক্তিমূলক কথা বলা নার্সিং মহাপরিচালক হয়ে কোনভাবেই শোভনীয় নয়। এ যেন মায়ের আঁচলের ছায়াতলে সন্তান অনিরাপদ।।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments