ডেস্ক রিপাের্ট: অনেকেই একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। কম্পিউটার বা স্মার্টফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও একটি অ্যাকাউন্ট ডিফল্ট হিসেবে নির্বাচন করা থাকে। এই ডিফল্ট অ্যাকাউন্ট মূলত ব্রাউজারের প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে কাজ করে। তাই ইউটিউবসহ গুগলের বিভিন্ন সুবিধা চালুর সময় এই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করে গুগল। তবে চাইলেই ডিফল্ট অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্য অ্যাকাউন্ট যুক্ত করা যায়। গুগলের ডিফল্ট অ্যাকাউন্ট পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক—
গুগল অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এবার অ্যাকাউন্টস সেটিংসের ম্যানেজ অ্যাকাউন্ট অপশন প্রবেশ করলেই স্মার্টফোনে ব্যবহার করা একাধিক গুগল অ্যাকাউন্ট দেখা যাবে। যে অ্যাকাউন্টটি ডিফল্ট হিসেবে ব্যবহার করবেন, সেটি রেখে অন্য অ্যাকাউন্টগুলো মুছে ফেললেই ডিফল্ট অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে যাবে।
কম্পিউটার থেকে ডিফল্ট অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য জিমেইল বা গুগলের যেকোনো সাইটে লগইন করতে হবে। এরপর ওপরে ডানদিকে থাকা প্রোফাইল অপশনে ক্লিক করে আগে থেকে যুক্ত থাকা সব অ্যাকাউন্ট লগ আউট করতে হবে। এবার যে অ্যাকাউন্ট ডিফল্ট হিসেবে ব্যবহার করবেন, সেটি দিয়ে আবার লগইন করতে হবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments