ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তালেবানের সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনির। তার এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি উচ্চশিক্ষা নিয়ে কথা বলেছেন।
নুরুল্লাহ মুনির বলেন, ‘বর্তমান সময়ে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। আপনারা দেখুন, ক্ষমতায় থাকা মোল্লা ও তালেবান কারোরই পিএইচডি, এমএ, এমনকি হাইস্কুল ডিগ্রি পর্যন্ত নেই। কিন্তু তারাই সবার সেরা।’
উচ্চশিক্ষা নিয়ে একটি দেশের মন্ত্রীর এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
এদিকে, দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী এবং মোল্লা আব্দুল গনি বারাদারকে উপপ্রধানমন্ত্রী করে অন্তর্বতীকালীন নতুন সরকারের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। গত মাসে কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর সরকার গঠন করলো তারা।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বার্তাসংস্থা এপি ও রয়টার্স সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরা ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে কেন্সকফে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) জাতিসংঘের ইন্টিগ্রেটেড অ ...
আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সোমবার দুপুরের পর দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে তা ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
সব মন্তব্য
No Comments